গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International তারেকের ঢাকায় ফেরার রাস্তা পরিষ্কার 

    তারেকের ঢাকায় ফেরার রাস্তা পরিষ্কার 

    0
    92
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশে দু’ দশক আগে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল পর্যবেক্ষণসহ খারিজ করে এ রায় দিয়েছে প্রধান বিচরাপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ।

    উল্লেখ্য,গত বছর ১ ডিসেম্বর এ মামলায় নিম্ন আদালতের রায় অবৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ।রায়ে বলা হয়, আইনের ভিত্তিতে মামলার অভিযোগ গঠন করা হয়নি। এ রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ নিম্ন আদালত যাদের সাজা দিয়েছিলেন, তাদের সবাইকে খালাস দেওয়া হয়েছে। এদিকে খবর,প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন,দুদক। প্লট জালিয়াতির সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা এই চিঠি পাঠান।

    চিঠিতে দুর্নীতির মামলায় করা আসামি শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে এই রেড অ্যালার্ট জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পুলিশ হেড কোয়ার্টারকে জানানো হয়েছে।চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন।ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছে আদালত।