কর ফাঁকি, ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

0
111
ছবি সৌজন্যে : এক্স

কর ফাঁকির অভিযোগের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। শুক্রবার হঠাৎ করেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন,কর-সংক্রান্ত বিষয়ে নতুন বাড়ি কেনার পর কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেন নি।

এটি একটি ভুল ছিল এবং তার পূর্ণ দায়ভার নিচ্ছেন।এদিকে অ্যাঞ্জেলার এই সিদ্ধান্ত ব্রিটিশ সরকার ও লেবার পার্টির জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা।কিয়ার স্টারমারও, উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারের পদত্যাগে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রেইনারের এই বিদায়ে অত্যন্ত দুঃখিত, তবে তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন।

উল্লেখ্য,ব্রিটেনে নতুন বাড়ি কেনা ও কর সম্পর্কিত কিছু তথ্য গোপন করার অভিযোগে বেশ কিছুদিন ধরেই বিতর্কের মুখে ছিলেন অ্যাঞ্জেলা রেইনার। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে তার রাজনৈতিক অবস্থানও চাপে পড়ে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।