
যাকে এতদিন হাতে ধরে শিখিয়েছেন খুঁটিনাটি, সেই ছাত্রীই কিনা শিক্ষিকার প্রতিদ্বন্দ্বী। নবম-দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষায় এমনই ছবি সর্বত্র।
নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। চাকরি হারিয়ে শিক্ষিকাকেই এখন ছাত্রীর সঙ্গে পরীক্ষা দিতে হচ্ছে। আশুতোষ কলেজে পরীক্ষা দিতে ঢোকার মুখে আক্ষেপ ঝরে পড়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষিকার গলায়। তিনি বলেছেন, ২০১৬-য় এভাবেই পরীক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করে স্কুলে শিক্ষকতা করতেন।
কিন্তু অন্যের দুর্নীতির জন্য তাঁদের আবার যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। তাঁদের মত যেন নতুন প্রজন্মের এই অবস্থা না হয়। অন্যদিকে দিদিমণির পাশে দাঁড়িয়ে প্রত্যয়ী ছাত্রী ভাল পরীক্ষা দেওয়ার আশা রেখেছেন।
