গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Jalpaiguri সেবক কালী মন্দিরে পুজো দেব-ইধিকার 

    সেবক কালী মন্দিরে পুজো দেব-ইধিকার 

    0
    396
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পুজোতে মুক্তি পাবে দেব-ইধিকার রঘু ডাকাত। তার আগে সেবক কালীবাড়িতে পুজো দিয়েছেন দেব-ইধিকা, সোহিনী সরকার-সহ ছবির অন্যান্য কলাকুশলীরা।
    মালদার পর শিলিগুড়িতেও রঘু ডাকাত-এর প্রচার করবেন দেব। আর তার আগে মায়ের আশীর্বাদ নিয়ে গোটা টিম পৌঁছে যায় সেবক কালী মন্দিরে। দেব, ইধিকা ও ওম সাহানির পরনে কালো পোশাক আর সোহিনী পরেছিলেন লাল রঙের শাড়ি সঙ্গে কালো ব্লাউজ। ইধিকাকে পাশে বসিয়ে মায়ের কাছে রঘু ডাকাত ছবির সাফল্য প্রার্থনা করলেন দেব। নিলেন পুজোর ফুল, কপালে সিঁদুরের তিলকও পরেন দেব। তাঁকে মন্দিরের পুরোহিত উত্তরীয় পরিয়ে দেন। এছাড়াও ভিডিওতে দেখা গিয়েছে দেব তাঁর হাতে হলুদ সুতো বাঁধছেন।
    খাদান ছবির সময়ও দেব ও ইধিকাকে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল। এমনকী ধূমকেতু ছবির মুক্তির আগের দিনও শুভশ্রীর সঙ্গে দেব একসঙ্গে পুজো দেন বড়মার কাছে।