গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Nadia প্রতিবেশীর বাড়িতেই খুন শিশু, তেহট্টে ফরেন্সিকও 

    প্রতিবেশীর বাড়িতেই খুন শিশু, তেহট্টে ফরেন্সিকও 

    0
    169
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তেহট্টে ৯ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় ৪ জনকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এ বার গণপিটুনির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
    নাবালক খুনের মোটিভ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অকুস্থল অভিযুক্ত প্রতিবেশীর বাড়িই। অর্থাৎ উৎপল মণ্ডলের বাড়িতেই খুন করা হয়েছে ছোট্ট স্বর্ণাভকে। যদিও উৎপলই অপরাধী, নাকি এর পিছনে অন্য কারও হাত আছে, তা এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার জানান, ফরেন্সিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের রিপোর্ট হাতে এলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। ৫ সেপ্টেম্বর রাতভর নিখোঁজ থাকার পরে ৬ সেপ্টেম্বর ভোরে তেহট্টের নিশ্চিন্তপুরের ৯ বছরের স্বর্ণাভ বিশ্বাসের দেহ উদ্ধার হয় বাড়ির পিছনের ডোবা থেকে। এই ঘটনায় প্রতিবেশী উৎপল মণ্ডলের উপরে সন্দেহের আঙুল ওঠে। এলাকার লোকজন তাঁদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান, বাড়িতে আগুন ধরিয়ে দেন।
    গণপিটুনিতে মৃত্যু হয় উৎপল ও তাঁর স্ত্রী সোমার। তৃতীয় জন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।