গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International মেহুল চোকসীর জন্য থাকবে খাট-বিছানা, ডাক্তার

    মেহুল চোকসীর জন্য থাকবে খাট-বিছানা, ডাক্তার

    0
    67
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মেহুল চোকসীর জন্য খাট-বিছানা, ডাক্তার থাকবে জেলে। বেলজিয়াম সরকারকে এই আশ্বাস দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। গত এপ্রিলে বেলজিয়ামে গ্রেফতার হয়েছিলেন ঋণখেলাপি ভারতীয় ব্যবসায়ী চোকসী। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১২ হাজার কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি এখন বেলজিয়ামের জেলে রয়েছেন।
    তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে সে দেশের আদালতে। ভারত তাঁকে দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চালাতে চায়। ৬৬ বছরের চোকসীর আইনজীবী তাঁকে আটক করার বিরুদ্ধে সওয়াল করে জানিয়েছেন, তাঁর মক্কেল ক্যানসারে আক্রান্ত। তিনি অসুস্থ। তাই তাঁকে আটক করা উচিত নয়। বেলজিয়াম প্রশাসনকে একটি চিঠি দিয়েছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
    তাতে জানিয়েছে, দেশে ফেরানোর পরে জেলে কী ব্যবস্থা রাখা হবে চোকসীর জন্য। চিঠিতে জানানো হয়েছে, মুম্বইয়ের আর্থার রোড জেলের ১২ নম্বর ব্যারাকে রাখা হবে ঢোকসীকে। জেলের কুঠুরিতে থাকবে মোটা পরিচ্ছন্ন গদি বালিশ, চাদর, কম্বলও দেওয়া হবে। তাঁর অসুস্থতার কারণে প্রয়োজনে ধাতব বা কাঠের খাটও দেওয়া হতে পারে। যে কুঠুরিতে চোকসী থাকবেন, সেখানে যথেষ্ট আলো-বাতাস রয়েছে।