গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National ১৫ সেপ্টেম্বর রাজ্যে প্রধানমন্ত্রী-সহ অন্যান্যরা 

    ১৫ সেপ্টেম্বর রাজ্যে প্রধানমন্ত্রী-সহ অন্যান্যরা 

    0
    68
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার কনফারেন্সের উদ্বোধনে ১৫ সেপ্টেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পাশাপাশি তাঁর সঙ্গে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।রাজ্যে আসছেন চিফ অফ ডিফেন্স স্টাফ ও স্থল-বায়ু-নৌসেনার প্রধানরা।
    ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে। সেনার আগামিদিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে এই কনফারেন্সে আলোচনা হতে চলেছে। একদিকে গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশ উত্তপ্ত। পাশাপাশি মায়ানমারের পরিস্থিতিও খুব ভাল নয়। রয়েছে চিন সীমান্ত। এই অবস্থায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের জন্য ভারতীয় সেনার পূর্বাঞ্চলের সদর দফতরকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    এই বৈঠকে শুধুমাত্র স্ট্রাটেজি নিয়ে সিদ্ধান্ত হবে তা নয়। ভারতীয় সেনার একাধিক সংস্কার এবং কীভাবে সীমান্তে নিজেদের আগ্রাসী ভূমিকা পালন করে সুরক্ষিত রাখা হবে দেশকে, সেই বিষয়েও আলোচনা হবে বলে সেনা সূত্রে খবর।