গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Murshidabad ডোমকলে নৌকাডুবিতে তলিয়ে গেলেন কৃষক

    ডোমকলে নৌকাডুবিতে তলিয়ে গেলেন কৃষক

    0
    282
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মঙ্গলবার সাতসকালে নদীপথে দুর্ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর। মাঝ নদীতে নৌকাডুবি হয়ে তলিয়ে গিয়েছেন এক কৃষক। এখনও তাঁর খোঁজ মেলেনি বলে খবর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের কাতলামারী কার্গিল ঘাটের কাছে মরা পদ্মানদীতে।
    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রানিনগর থাকার পুলিশ। নিখোঁজ কৃষকের সন্ধান পেতে ইতিমধ্যে ডুবুরিদের নামানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, তলিয়ে যাওয়া কৃষকের নাম সুজন শেখ ওরফে সুমন, বয়স ৩০ বছর। বাড়ি মোহনগঞ্জ রামনগর পাড়ায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ৩০ থেকে ৩৫ জন কৃষক প্রায় ২০টি সাইকেল নিয়ে নৌকায় উঠেছিলেন। মরা পদ্মানদী পার হয়ে ওপারে কার্গিল মাঠ ছিল তাঁদের গন্তব্য।
    অতিরিক্ত ভারের চাপে মাঝনদী পর্যন্ত নৌকাটি যেতেই প্রবল বেগে দুলতে থাকে। নৌকায় জল উঠে তা উলটে যায়। নৌকার প্রায় সব যাত্রী সাঁতরে পাড়ে উঠে আসেন। কিন্তু সুজন নামে ওই কৃষক পাড়ে উঠতে পারেননি।