গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata আদিগঙ্গার জোয়ারে কালীঘাটকে বাঁচাতে আধুনিক ব্যারাজ

    আদিগঙ্গার জোয়ারে কালীঘাটকে বাঁচাতে আধুনিক ব্যারাজ

    0
    82
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আদিগঙ্গায় জোয়ার এলেই বারবার জলমগ্ন হয় কালীঘাট মন্দির থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। পরিস্থিতি মোকাবিলায় টালিনালা এবং গঙ্গার সংযোগস্থলে দইঘাটে তৈরি হবে আধুনিক ব্যারাজ। সেই সঙ্গে গড়ে তোলা হবে নিকাশি পাম্পিং স্টেশন।

    সোমবার কলকাতা পুরসভায় মেয়র পারিষদদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন মিলেছে। প্রতি বছরই আদিগঙ্গার জোয়ার এবং বর্ষাকালে ৮৩ নম্বর ওয়ার্ড যেখানে কালীঘাট মন্দির, ৭৩ নম্বর ওয়ার্ড, যেখানে মুখ্যমন্ত্রী থাকেন, এবং ৮৮ নম্বর ওয়ার্ড যা মালা রায়ের এলাকার অন্তর্গত। প্রতিবারই এই অঞ্চলগুলোয় যেভাবে জল ঢুকে পড়ে তাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

    এবার তা মোকাবিলায় আধুনিক ব্যারাজ এবং নিকাশি পাম্পিং স্টেশন তৈরির জন্য প্রায় ১৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব ঠিক থাকলে দুর্গাপুজোর পরেই শুরু হবে নির্মাণকাজ।