
শ্রীরামপুরে বিজেপির মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারে শোরগোল পড়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে ওই বিজেপি নেতা আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের।
জানা গিয়েছে শ্রীরামপুরের দীনবন্ধু চ্যাটার্জি লেনের বাসিন্দ বছর ৪৫-র মনোজ চক্রবর্তীর সঙ্গে তাঁর স্ত্রী বন্দনার রোজ অশান্তি হত। স্ত্রীর অভিযোগ শ্রীরামপুরেরই এক মহিলার সঙ্গে তাঁর স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বারবার বলা সত্ত্বেও সেই সম্পর্ক থেকে বেরতে পারেনি মনোজ। স্ত্রী বন্দনা চক্রবর্তী উত্তরপাড়ার একটি নার্সিংহোমে চাকরি করেন। সোমবার নাইট ডিউটি ছিল।
সকালে বাড়িতে ফিরে স্বামীর ঝুলন্ত দেহ দেখতে। পেয়ে প্রতিবেশীদের খবর দেন বন্দনা। অশান্তির কারণে তাদের একমাত্র ছেলেকে পাশে প্রতিবেশীর বাড়িতে রেখে যেতেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে মনোজ চক্রবর্তী আত্মহত্যা করেছেন বলে অনুমান।







