বিএলওদের তালিকায় অঙ্গনওয়াড়িকর্মী, সরব শমীক

0
106
ছবি সৌজন্যে : নিজস্ব

বিএলওদের তালিকায় অঙ্গনওয়াড়ি, অস্থায়ী কর্মীদের নিয়োগ নিয়ে এবার সরব হয়েছেন শমীক ভট্টাচার্য। মালদায় ব্লক লেভেল অফিসার বা বিএলওদের তালিকায় অঙ্গনওয়াড়িকর্মী, অস্থায়ীকর্মীদের নাম রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি।

এই প্রসঙ্গেই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন তণমূল ভোটার লিস্টে কারচুপি করেছে। পুরো প্রক্রিয়াকেই কালিমালিপ্ত করেছে। এভাবে ভোটের বৈতরণী আর পার করতে। পারবে না তৃণমূল। শমীক ভট্টাচার্য বলেছেন রাজ্যের মানুষ এবার নিজের ভোট নিজে দেবে।

রোহিঙ্গা ভোটার মুক্ত, মৃত ভোটার মুক্ত, এক ভোটারের চার জায়গায় নাম এসব আর এবাবের ভোটে হবে না। তাই তৃণমূল। যাই চেষ্টা করুক না কেন সফল হবে না।