ভারতীয়দের নেপালে যেতে নিষেধ, হেল্পলাইন নম্বরও 

0
94
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারতীয় নাগরিকদের আপাতত নেপাল যেতে বারণ করেছে বিদেশ মন্ত্রক। যাঁরা সেই দেশে রয়েছেন, তাঁদের ঘরের বাইরে বার হতেও নিষেধ করা হয়েছে।
একটি নির্দেশিকা প্রকাশ করে তা জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। তারা এ-ও জানিয়েছে, প্রয়োজনে কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন নেপালে থাকা ভারতীয়েরা। আপৎকালীন পরিস্থিতিতে নেপালে থাকা ভারতীয়দের যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। যুবসমাজের বিক্ষোভে উত্তপ্ত নেপাল। উত্তেজনার পরিস্থিতিতে সেখানে প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত ২১-র জন বেশি। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, সোমবার থেকে নেপালে যা ঘটছে, তার উপর নজর রাখা হয়েছে। অনেক তরুণের প্রাণ গিয়েছে বলে দুঃখিত। নিহতদের পরিবারকে সমবেদনা।
যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। পাশাপাশি, বিদেশ মন্ত্রক নেপালের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের কথাও মনে করিয়েছে। তারা বলেছে, নেপালের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আশা করব, উদ্বিগ্নেরা সংযত হবেন এবং শান্তিপূর্ণ ভাবে বিষয়টি কথা বলবেন।