
ভোটমুখী বিহারের জন্য রেলপ্রকল্পে অর্থ বরাদ্দে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভাগলপুর-দুমকা-রামপুরহাট রেলপথে ডবল লাইন-এর কাজের অর্থ বরাদ্দে অনুমোদন দেওয়া হয়েছে।
বিহারের পাশাপাশি এই প্রকল্পের সুবিধা পাবে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড। মোট ১৭৭ কিলোমিটার রেলপথে ডবল লাইন-র কাজ হবে। এর মধ্যে প্রায় ৪৭ কিলোমিটার রেলপথ রয়েছে পশ্চিমবঙ্গে। এই কাজের জন্য ৩ হাজার ১৬৯ কোটি টাকা বরাদ্দে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি বৈঠকে বসেছিল। ওই বৈঠকেই ভাগলপুর-দুমকা-রামপুরহাট রেলপ্রকল্পের কাজে অনুমোদন দেওয়া হয়েছে। বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গকে যুক্ত করে এই রেলপথ।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই প্রকল্পের জন্য ৩ হাজার ১৬৯ টাকা বিনিয়োগ হবে। এটি বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গকে সংযুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।
