
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৮৯৩ সালে আমেরিকার শিকাগোতে স্বামী বিবেকানন্দের দেওয়া বিখ্যাত ভাষণটি দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন, ১৮৯৩ সালের এই দিনে শিকাগোতে স্বামী বিবেকানন্দের দেওয়া ভাষণটি ব্যাপকভাবে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিবেচিত। সম্প্রীতি এবং সর্বজনীন ভ্রাতৃত্বের উপর জোর দিয়ে, তিনি বিশ্ব মঞ্চে ভারতীয় সংস্কৃতির আদর্শ সম্পর্কে আবেগের সঙ্গে কথা বলেছিলেন। এটি সত্যিই ভারতের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এবং অনুপ্রেরণামূলক মুহূর্তগুলির মধ্যে একটি। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর, এই দিনটি বাঙালি তথা ভারতবাসীর কাছে নিঃসন্দেহে একটি স্মরণীয় দিন। ১৩২ বছর আগে এই দিনেই বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন স্বামী বিবেকানন্দ। আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্মসম্মেলনে বিবেকানন্দের শিকাগো বক্তৃতা সাড়া ফেলে দিয়েছিল গোটা বিশ্বে।
শ্রীরামকৃষ্ণের পরমপ্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বরের সেই সম্মেলনে ভারতবর্ষের একমাত্র প্রতিনিধি ছিলেন।
