কোর্টে অভিযোগ প্রমাণ করতে পারেন নি অভয়ার বাবা, দাবি কুণালের

0
126
ছবি সৌজন্যে : নিজস্ব

তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেন নি অভয়ার বাবা। জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ব্যাঙ্কশাল আদালতে বুধবার শুনানি ছিল। কিন্তু আদালতে আসেন নি অভয়ার বাবা। তার হয়ে সওয়াল করেন আইনজীবী ফিরোজ এডুলজি।

অভয়ার বাবার অভিযোগ ছিল রাজ্যের পাঠানো ঘুষের টাকার জন্য তদন্ত ধামাচাপা দিচ্ছে সিবিআই। আর কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে মধ্যস্থতা করেছেন। এই মন্তব্যকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি এই অভিযোগের সমর্থনে প্রমাণ দিতে পারেন নি অভয়ার বাবা। কার্যত রণেভঙ্গ দিয়েছেন।

কিন্তু কথাটা তো উনিই বলেছেন। সাংবাদিকদের ডেকে বলেছেন। অভয়ার বাবা ঠিক কি বলেছিলেন তা জানতে পেন ড্রাইভ চেয়েছেন বিচারক। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ১৯ নভেম্বর।