গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

    নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

    0
    170
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বাংলাদেশের মত এবার নেপালেও  অন্তর্বর্তী সরকার। প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি। যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে আপাতত সুশীলার হাতেই দেশের ভার তুলে দিয়েছেন  জেন জি। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌঢ়েল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগডেলের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছে নেপালের বিপ্লবীরা, এমনটাই জানা গিয়েছে।
    শুক্রবারই নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সুশীলা। সুশীলা কার্কির হাত ধরে  প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল  নেপাল। জেন জির পক্ষ থেকে শেষ পর্যন্ত প্রাক্তন বিচারপতি সুশীলার নামেই সিলমোহর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আরও জানা গিয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে দেখা এবং বৈঠক করেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কার্কি।
    উল্লেখ্য, যে তরুণ প্রজন্মের হাত ধরে এমন এক পালাবদল দেখল নেপাল, সেই জেন জি’র মধ্যেই গত কয়েকদিন ধরে দ্বন্দ্ব শুরু হয়েছিল। নভেম্বরে ভারত সফরে আসতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প