
বেহালার জয়শ্রী পার্কের পদ্মপুকুরের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ভোর রাতে পুকুরের পাশ দিয়ে হাঁটছিলেন তারা। তখন হঠাৎ দেহ ভাসতে দেখার পর আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ডুবুড়ি দল নামিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মৃতদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং এলাকায় জিজ্ঞাসাবাদের মাধ্যমে খুঁজছে মৃত ব্যক্তির কোনো পরিচিতি।
স্থানীয়ার জানিয়েছেন, এমন ভযঙ্কর ঘটনা আগে কখনও হয়নি। বেহালা থানার পুলিশ এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে।
