গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International নেপালে বিক্ষোভে হোটেলে আগুন, ঝলসে মৃত্যু ভারতীয় মহিলার

    নেপালে বিক্ষোভে হোটেলে আগুন, ঝলসে মৃত্যু ভারতীয় মহিলার

    0
    117
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সোশ্যাল মিডিয়া ব্যান-এর বিক্ষোভ চলাকালীন একটি হোটেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় এক ভারতীয় মহিলার ঝলসে মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা স্বামী রামবীর সিং গোলার সঙ্গে ৫৭ বছরের রাজেশ গোলা ৭ সেপ্টেম্বর নেপালে গিয়েছিলেন।
    সেই চলা প্রবল অশান্তির মধ্যে ৯ সেপ্টেম্বর ওই ভয়াবহ ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, প্রাণ বাঁচাতে পালানোর সময় স্বামীর সঙ্গে আলাদা হয়ে যান তিনি। পরিবারের দাবি, সেই সময় পাশে স্বামী থাকতে হয়তো তাঁর প্রাণ বাঁচানো যেত।
    স্থানীয়রা জানিয়েছেন, হোটেলে আগুন লাগিয়ে দেওয়ায় ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে বহু মানুষ বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। সেই সময়ই প্রাণ হারান ওই ভারতীয় মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। কীভাবে আগুন লাগানো হল এবং কারা এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।