গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home National পাঞ্জাব সীমান্তে বিপুল আগ্নেয়াস্ত্র সহ বিএসএফ জালে ২ দুষ্কৃতী

    পাঞ্জাব সীমান্তে বিপুল আগ্নেয়াস্ত্র সহ বিএসএফ জালে ২ দুষ্কৃতী

    0
    233
    ছবি সৌজন্যে : এক্স
    বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সহ পাঞ্জাব সীমান্তে দুই দুষ্কৃতী আটক করেছে বিএসএফ। পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করে অস্ত্র নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়াই কাজ ছিল তাদের, জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে । ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পাঞ্জাব পুলিশের বিশেষ অপারেশন সেল দুষ্কৃতীদের কাছ থেকে ২৭টি অত্যাধুনিক পিস্তল, ৫৪টি ম্যাগাজিন এবং ৪৭০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
    ধৃতদের জেরা করে বিএসএফ জানতে পেরেছে, সীমান্ত দিয়ে এই অস্ত্র ভারতীয় ভূখণ্ডে ঢোকানো হচ্ছিল। ওপার থেকেই গোটা কাজ নিয়ন্ত্রিত হত। জঙ্গি বা নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যে স্লিপার সেলের সদস্যরা যুক্ত, তাদের হাতে এই অস্ত্র পৌঁছে দেওয়া মূল উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। আরও জানা গিয়েছে, ধৃত দুইজনই সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে অস্ত্র পাচারের কাজ করত। পাকিস্তানের ভূখণ্ড থেকে ভারতীয় ভূখণ্ডে রাতের অন্ধকারে অস্ত্র প্রবেশ করানোই এদের মূল দায়িত্ব ছিল।
    ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। পাকিস্তান থেকে পাঠানো অস্ত্র পাচারে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সময়ও পাকিস্তান থেকেই ভারতে ঢুকেছিল জঙ্গিরা। তাদের অস্ত্রও সরবরাহ করা হয়েছিল। হামলার পর জম্মু-কাশ্মীরের জঙ্গলেই লুকিয়েছিল জঙ্গিরা। পরে অপারেশন শিবশক্তিতে তাদের নিকেশ করা হয়।