গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National খুলল বিমানের চাকা, গুজরাট থেকে মুম্বই উড়ে গেল স্পাইসজেটের বিমান

    খুলল বিমানের চাকা, গুজরাট থেকে মুম্বই উড়ে গেল স্পাইসজেটের বিমান

    0
    112
    ছবি সৌজন্যে : এক্স
    গুজরাটের কান্ডলা বিমানবন্দর থেকে ওড়ার পরেই চাকা খুলে পড়ে গেছে স্পাইসজেটের বিমানের। শুক্রবার ওই অবস্থাতেই যাত্রীদের নিয়ে মুম্বইয়ের উদ্দেশে উড়ে গিয়েছে বিমান। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান পাইলট। বিমানটি যাতে রানওয়েতে নিরাপদে অবতরণ করতে পারে, তার জন্য আগেভাগেই সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
    উড়ানটি মুম্বই বিমানবন্দরে পৌঁছোতেই সেটিকে নিরাপদে অবতরণ করানোর ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, কান্ডলা বিমানবন্দর থেকে শুক্রবার দুপুর ২টো ৩৯ মিনিটে ওড়ে এসজি ২১০৬ বিমান। বিমানবন্দরের ২৩ নম্বর রানওয়ে থেকে সেটি ওড়ার সময় চাকা খুলে পড়ে যায়। বিষয়টি লক্ষ করেন টাওয়ার কন্ট্রোলার। সূত্রের খবর, তিনি দেখেন বিমানটি রানওয়ে ছেড়ে ওড়ার পরেই কালো রঙের বড় একটি বস্তু রানওয়েতে পড়ে গড়াচ্ছে।
    সেটি দেখামাত্রই বিমানবন্দরের কর্মীদের বার্তা দেওয়া হয়। তৎক্ষণাৎ রানওয়েতে গিয়ে পরীক্ষা করে দেখা হয় ওই বস্তুটি কী। তখন দেখা যায়, সেটি বিমানের চাকা। স্পাইসজেটও এই ঘটনাটি নিশ্চিত করেছে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে বলে বিমান সংস্থাটি জানিয়েছে।