গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ছাত্রী মৃত্যুতে এবিভিপি-টিএমসিপি বিক্ষোভে উত্তাল যাদবপুর

    ছাত্রী মৃত্যুতে এবিভিপি-টিএমসিপি বিক্ষোভে উত্তাল যাদবপুর

    0
    106
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ছাত্রী মৃত্যুতে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। ৪ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখালো এবিভিপি।
    বন্ধ গেট, টপকে ভিতরে ঢোকার চেষ্টা করে এবিভিপির সদস্যরা। মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হয়। বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবিভিপির সদস্যরা। যাদবপুর ক্যাম্পাসে গুণ্ডামি, নেশার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এখনও কেন সব জায়গা সিসিটিভি বসানো হয় নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবিভিপির সদস্যরা। এদিকে যাদবপুরে ছাত্রীর প্রতিবাদে কালো পোশাক পরে, মাথায় কালো ফেট্টি লাগিয়ে মশাল মিছিল করেছে তৃণমূল ছাত্র পরিষদ।
    টিএমসিপির সভাপতি তৃণস্কর ভট্টাচার্য-র নেতৃত্বে মিছিল হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণাঙ্কুর।