গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National দিল্লির তাজ প্যালেসে বোমা হুমকি, শুরু তল্লাশি

    দিল্লির তাজ প্যালেসে বোমা হুমকি, শুরু তল্লাশি

    0
    55
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লি হাইকোর্টের পর এবার দিল্লির তাজ প্যালেসে বোমা হুমকি-ইমেল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। তড়িঘড়ি হোটেল চত্বর ঘিরে ফেলেছেন দিল্লি পুলিশের নিরাপত্তা কর্মীরা। বম্ব ডিসপোজাল স্কোয়াড মোতায়েন করে শুরু হয়েছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ইমেলের উৎস ও সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
    তবে ঠিক কী লেখা ছিল সেই হুমকি বার্তায়, তার বিস্তারিত এখনও জানা যায়নি। এর আগে শুক্রবার দিল্লি হাইকোর্টে বোমার হুমকি ইমেল ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। আদালতের বিচারক, আইনজীবী ও কর্মচারীদের তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় শুনানি। তল্লাশিতে মেলে না কোনও সন্দেহজনক বস্তু। হুমকিকে ভুয়ো বলেই ঘোষণা করে দিল্লি পুলিশ। সাইবার টিম সেই ইমেলেরও উৎস খুঁজছে।
    এখানেই শেষ নয়, সপ্তাহের শুরুতেই বোমার হুমকি পৌঁছেছিল দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবালয় এবং মৌলানা আজাদ মেডিক্যাল কলেজে। সেখানেও দমকল, বম্ব-ডিটেকশন টিম ও অ্যান্টি-সাবোটাজ বাহিনী তল্লাশি চালায়। নিরাপত্তা নিশ্চিত করার পরই পরিস্থিতি স্বাভাবিক হয়।