গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিজয়কে দেখতে বিদ্যুতের খুঁটি, গাড়ির ছাদে ভক্তরা

    বিজয়কে দেখতে বিদ্যুতের খুঁটি, গাড়ির ছাদে ভক্তরা

    0
    98
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    থালাপতি বিজয়ের দল থামিঝাগা ভেটিট্র কাজাগাম দলের প্রথম প্রচারই দিনই ধুন্ধুমার কাণ্ড। শনিবার তিরুচিরাপল্লীতে প্রথম নির্বাচনী প্রচার শুরু করতেই সুপারস্টারকে দেখতে হাজারো ভক্তি ভিড় জমাতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।
    প্রথমে চেন্নাই থেকে বিমান আসা বিজয়কে তিরুচি বিমানবন্দরে স্বাগত জানানো হয়। তখনই তাঁকে দেখতে বেশ কয়েকজন সমর্থক ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন বলে অভিযোগ। তাঁর গাড়ি রাস্তা ধরে এগোতেই সুপারস্টার-কাম রাজনীতিককে দেখতে বিদ্যুতের খুঁটি, দেওয়াল গাছের ডাল এমনকী মূর্তির ওপরেও উঠে যান বহু মানুষ।
    শেষমেশ পরিস্থিতি বেগতিক বুঝে ভক্তদের ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন পুলিশ কর্মীরা। ২০২৬ সালে তামিলনাড়ুর পশ্চিম মাদুরাই আসন থেকে তিনি লড়বেন বলেও জানিয়েছেন তিনি।