গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata পুজোর চাঁদা দিতে দেরি, গোবরায় পুরো পরিবারকে মার

    পুজোর চাঁদা দিতে দেরি, গোবরায় পুরো পরিবারকে মার

    0
    89
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পুজোর চাঁদার জন্য তপসিয়ার গোবরার পুরো পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। হামলাকারীরা তৃণমূল কর্মী বলে অভিযোগ। পুজোর চাঁদা দিতে দেরি হওয়ায় লোহার রড, বাঁশ দিয়ে মারধর করা হয়েছে অমিত সরকার ও তাঁর পরিবারকে।

    বাড়ির নিচে দোকানে চড়াও হয়ে লাথি, ঘুসি মারা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে তপসিয়ার গোবরার গোরস্থান রোডের বাসিন্দা অমিত সরকার ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে গোবরার উজ্জ্বল সংঘের সদস্যদের একাংশের বিরুদ্ধে।

    আক্রান্ত অমিত সরকারের অভিযোগ তাঁর দোকান এবং বাড়ি মিলিয়ে ১০ হাজার টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দিতে দেরি হওয়াতেই মারধর করা হয়েছে। বাঁশ, রড দিয়ে মারধর করা হয়। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ভাই, স্ত্রী, বাবাও।