গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International বাংলাদেশে ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন

    বাংলাদেশে ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন

    0
    65
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটি তাঁদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। আগামীতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।

    রাজনৈতিক সব দলের সঙ্গে আলোচনা হচ্ছে। আগামী নির্বাচনে সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।প্রেস সচিব বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে হবে। ঢাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ছিল। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো ঘটনা ঘটেনি। ঢাকসু নির্বাচনে কে জিতেছে, কে হেরেছে, সেটা বিষয় না। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় তাঁরা সফল। ৮০ শতাংশের মতো ভোট কাস্ট হয়েছে।বাংলাদেশে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও বলেছেন, বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন।

    এর আগে প্রধান উপদেষ্টা বলেছেন,এটা একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশ দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দেবে। তাই এই নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে হবেই।