গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National এসপিকে ধমক মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

    এসপিকে ধমক মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

    0
    62
    ছবি সৌজন্যে : এক্স
    বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। সেখানে ভিড় সামলাতে না পাড়ার জন্য এসপিকে ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী।
    জানা গিয়েছে, মধ্যপ্রদেশের রতলম জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেছেন। তার পর চাষের জমি পরিদর্শনেও যান। কতটা কী ক্ষতি হয়েছে তা দেখার জন্য। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য উপচে পড়ে ভিড়। তাঁর পিছু পিছু গ্রামবাসীরা ভিড় বাড়াতে থাকেন। ভিড় নিয়ন্ত্রণ করতে দেখা যায় কিছু পুলিশকর্মীকে। কিন্তু লোকসংখ্যা এত বেশি ছিল যে সেই ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। আর এই পরিস্থিতি দেখে মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী।
    রতলমের পুলিশ সুপার অমিত কুমার’কে সকলের সামনেই ধমক দেন মুখ্যমন্ত্রী। তাঁর রোষের মুখে পড়েই ভিড় নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়েন পুলিশ সুপার এবং তাঁর দল। ভিড় সরিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় বিরোধীরা প্রশ্ন তুলেছেন।