গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International জেন জি আন্দোলনে নিহতদের শহিদ, বার্তা সুশীলার

    জেন জি আন্দোলনে নিহতদের শহিদ, বার্তা সুশীলার

    0
    71
    ছবি সৌজন্যে : এক্স
    নেপালের সরকারবিরোধী আন্দোলনে নিহতদের আনুষ্ঠানিকভাবে শহিদ স্বীকৃতি দেওয়া হবে। সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি।
    একইসঙ্গে দেশ পুনর্গঠনের জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। বলেছেন, যে তাঁর দল ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য নয়, জনগণের সেবা করার জন্য দায়িত্ব নিয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কার্কি স্পষ্ট জানিয়েছেন, তিনি ছয় মাসের বেশি ক্ষমতায় থাকবেন না।
    সময় পেরোলেই নবনির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধানমন্ত্রীর কথায়, ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে।