হিন্দি অন্যান্য ভারতীয় ভাষার বন্ধু : শাহ

0
99
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

হিন্দিকে ভারতের অন্যান্য ভাষার বিরোধী হিসেবে না দেখে, সঙ্গী হিসেবে দেখতে হবে। রবিবার হিন্দি ভাষা দিবসের অনুষ্ঠানে একথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ইতিহাসের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ব্রিটিশ শাসনের সময় ভাষাই ছিল প্রতিরোধের কণ্ঠ। তিনি মনে করিয়ে দিয়েছেন, বন্দে মাতরম এবং জয় হিন্দ-এর মতো স্লোগানগুলি এই ভাষাগত চেতনা থেকেই উঠে আসে এবং জাতীয় গর্বের স্থায়ী প্রতীক হয়েওঠে। গুজরাটের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, হিন্দিভাষী না হয়েও নিজস্ব পরিচয় না হারিয়েই এই ভাষাকে গ্রহণ করেছে। তিনি আরও বলেছেন, রাজ্যের ভাষা হল গুজরাটি। কিন্তু শুরু থেকেই দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল এবং কেএম মুন্সির মতো নেতারা হিন্দিকে গ্রহণ করেছেন, এর প্রচার করেছেন।

গুজরাট হিন্দি এবং গুজরাটি দুই ভাষারই বিকাশের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ভারত একটি ভাষা-চালিত দেশ, যেখানে বিভিন্ন ভাষা তার সংস্কৃতি এবং ইতিহাসকে রূপ দিয়েছে।