গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home South 24 Pgs ছিনতাইয়ে বাধায় কোপানোর অভিযোগ, ধৃত ২ নাবালক  

    ছিনতাইয়ে বাধায় কোপানোর অভিযোগ, ধৃত ২ নাবালক  

    0
    167
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ছিনতাইয়ে বাধা পেয়ে বেপরোয়া ভাবে বাইক চালককে কুপিয়ে পালানোর সময় এলাকার মানুষের হাতে ধরা পড়েছে ধৃত দুই নাবালক। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে।
    জানা গিয়েছে, বারুইপুর পশ্চিম বিধানসভার মল্লিকপুর ফরিদপুর এলাকায় মহম্মদ মেহেবুব বাইক চালিয়ে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন। হঠাৎ কুলপি রোডের মালঞ্চ এলাকায় রাস্তায় দুই নাবাল ছিনতাইবাজ তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ির হ্যান্ডেল ধরে মহম্মদ মাহবুবের কাছ থেকে মোবাইল কাড়ার চেষ্টা করলে ওই দুই নাবালকে বাধা দেয় মহম্মদ মেহেবুব। তখন ধারালো অস্ত্র বের করে মহম্মদ মেহেবুব’কে বেপরোয়াভাবে কুপিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ওই বাইক চালক প্রাণ বাঁচাও বলে চিৎকার করেন।স্থানীয় মানুষ ছুটে আসে যেদিকে ওই নাবালক দুটো মোবাইল নিয়ে পালিয়ে যায়।
    স্থানীয় মানুষ বাইক নিয়ে সেই দিকে গিয়ে তাদের ধরে ফেলে। এরপরই তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।