গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports লুকা মদ্রিচের গোলে জয় পেল এসি মিলান

    লুকা মদ্রিচের গোলে জয় পেল এসি মিলান

    0
    106
    ছবি সৌজন্যে : এক্স

    বোলোনিয়াকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান।এ নিয়ে লিগে টানা দ্বিতীয় জয় পেল তারা।সান সিরোয় সেরি আর ম্যাচে এসি মিলানের জার্সিতে গোল করেন লুকা মদ্রিচ। চতুর্থ ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন ৪০ বছর বয়সী ক্রোয়াট তারকা।

    ম্যাচে পজেশনে পিছিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখায় স্বাগতিকরা। ৬১ মিনিটে গোলটি করেন মদ্রিচ। ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন আলেক্সিস সালেমাকেরস। সামনে প্রতিপক্ষের ডিফেন্ডার থাকায় তিনি পাস দেন বক্সের মাঝামাঝি। ছুটে গিয়ে প্রথম স্পর্শে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন তিনি।উল্লেখ্য রিয়াল মাদ্রিদে সফল অধ্যায়ের ইতি টেনে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে এসি মিলানে যোগ দেন মদ্রিচ।

    দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম তিন ম্যাচে একটি অ্যাসিস্ট করার পর এবার গোলের দেখা পেলেন তিনি।