গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International গণহত্যা চলছে প্যালেস্টাইনে!

    গণহত্যা চলছে প্যালেস্টাইনে!

    0
    89
    ছবি সৌজন্যে : এক্স
    গাজায় প্যালেস্টাইনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইজরায়েল। ইজরায়েলের শীর্ষ নেতারাই এই গণহত্যায় ইন্ধন দিয়েছেন বলে জানানো হয়েছে ৭২ পাতার ওই রাষ্ট্রপুঞ্জ নিযুক্ত কমিশনের রিপোর্টে। এর আগে রাষ্ট্রপুঞ্জ জানিয়েছিল, গাজা ভূখণ্ডের ৮৫ শতাংশ জমি ২২ মাসের সামরিক অভিযানে নিয়ন্ত্রণে নিয়েছে ইজরায়েল।
    কিন্তু বাকি অংশ দখল করতে চান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে, গাজা ভূখণ্ডের আরও ভিতরে প্রবেশ করছে ইজরায়েলি বাহিনী। প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করতে এ বার গাজা শহরের ভিতরে স্থলপথেও অভিযান শুরু করেছে তারা। গাজা শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে দক্ষিণের দিকে সরে যেতে বলেছে ইজরায়েলি সামরিক বাহিনী। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন গাজায় আরও জোরালো অভিযান শুরু হয়েছে।
    বস্তুত, গত কয়েক মাস ধরেই গাজাবাসীকে এলাকা ছেড়ে অন্যত্র সরে যাওয়ার জন্য বলে যাচ্ছে ইজরায়েলি বাহিনী। কিন্তু অনেকেই অভিযোগ তুলছেন, গাজার দক্ষিণ প্রান্তে ইতিমধ্যে প্রচুর মানুষের ভিড় হয়ে গিয়েছে। তা ছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় পরিবহণের জন্য খরচও অত্যধিক। সেই কারণে অনেকেই চাইলেও গাজা শহর ছেড়ে বেরোতে পারছেন না।