গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বয়ফ্রেন্ডকে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণ পুরীতে

    বয়ফ্রেন্ডকে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণ পুরীতে

    0
    128
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বয়ফ্রেন্ডকে বেঁধে রেখে তাঁর সামনেই কলেজছাত্রী ১৯ বছর বয়সী তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে পুরীতে। এই ঘটনায় ইতিমধ্যে তিনজকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে আরও একজনকে। তবে এই ঘটনায় আরও বেশ কয়েক জনের যোগ রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।
    তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার। পুরীর এক সমুদ্রসৈকতের কাছে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ১৯ বছর বয়সি ওই কলেজপড়ুয়া। সেই সময়েই স্থানীয় একদল যুবক মোবাইলে তাঁদের ছবি এবং ভিডিয়ো তুলতে থাকেন। তাতে আপত্তি জানাতেই ঝামেলার সূত্রপাত। ওই যূগলের উপর তাঁরা চড়াও হন বলে অভিযোগ।
    প্রথমে তাঁরা তরুণীর বন্ধুকে মারধর করেন। তার পরে সমুদ্রসৈকত থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ঝাউবনের মধ্যে তরুণীকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার দু’দিন পরে সোমবার সন্ধ্যায় স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। ওই অভিযোগের পরে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার এবং এক জনকে আটক করেছে পুলিশ।