
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট।
জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেছেন, আপনি দারুণ কাজ করছেন। এক্স হ্যান্ডলে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীও। প্রেসিডেন্ট ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে নরেন্দ্র মোদী লিখেছেন, ফোন কল এবং ৭৫ তম জন্মদিনে উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ।
ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার মতো তিনিও প্রতিশ্রুতিবদ্ধ। পোস্টে প্রধানমন্ত্রী আরও লেখেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য উদ্যোগকে আমরা সমর্থন করে।




