
যাদবপুরে ছাত্রী মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে এসএফআই। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে প্রশ্ন তুলেছেন কেন একটি মেয়েকে রাতের অন্ধকারে পুকুরপাড় দিয়ে বাথরুমে যেতে হল। তাঁর অভিযোগ বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম সুরক্ষা নেই।
দেবাঞ্জন দে আরও বলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় যেমন শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে একসময় গৌরবেনর আসনে ছিল, এখন পরিকাঠামোর অবনতি, প্রশাসনিক উদাসীনতা এবং রাজনৈতিক চাপের কারণে ধূলিসাৎ হয়ে গিয়েছে। তাঁর অভিযোগ তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক শক্তির দ্বন্দ্ব ও চাপের জেরেই বিশ্ববিদ্যালয়ের উন্নতি থমকে গিয়েছে। তাঁর আরও অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ বিশ্ববিদ্যালয়ের কাজে লাগানো হয়নি। কেন্দ্রের টাকা উন্নয়নে খরচ হয়। ফলে ছাত্রছাত্রীরা মৌলিক সুযোগ সুবিধে পায় না।







