গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National এসবিআইয়ে ডাকাতি, সোনা ও নগদ টাকা লুট

    এসবিআইয়ে ডাকাতি, সোনা ও নগদ টাকা লুট

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স
    সেনার পোশাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ভয়াবহ ডাকাতি-র ঘটনায় শোরগোল পড়েছে কর্নাটকের বিজয়পুরা শহরে। দেশি পিস্তল দেখিয়ে ব্যাঙ্কে ঢুকে কর্মীদের মারধর করে বেঁধে কোটি কোটি টাকা লুট করে পালিয়েছে ডাকাতদল।
    সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, কর্মীদের চেয়ারের সঙ্গে বেঁধে মোট ৫৮ কেজি সোনা এবং নগদ ৮ কোটি টাকা নিয়ে পালিয়েছে ডাকাতেরা। জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার আশপাশে ব্যাঙ্ক বন্ধ হওয়ার ঠিক আগে বিজয়পুরার এসবিআইয়ের শাখায় ঢুকে পড়ে তস্করেরা। ব্যাঙ্ককর্মীদের দাবি, অভিযুক্তদের পরনে ছিল সেনার পোশাক। ব্যাঙ্কে ঢুকেই ডাকাতদলটি সোজা যায় ম্যানেজারের চেয়ারের কাছে। তার পর কোষাধ্যক্ষের সামনে। পিস্তল দেখিয়ে তাঁদের হুমকি দেওয়া হয়। তার পর যে ক’জন কর্মী ছিলেন, সকলকে বেঁধে ফেলে। বিপদঘণ্টি বাজানোরও অবকাশ পাননি কেউ।
    অভিযোগ, এর পর কয়েক মিনিট ধরে ব্যাঙ্কে কার্যত তাণ্ডব চালায় ডাকাতদলটি। কোটি কোটি টাকা এবং কেজি কেজি গয়না নিয়ে বেরিয়ে যায় তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা।