
পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত জাহির আব্বাস খান আগেও নাবালিকা ধর্ষণের অভিযোগে জেল খেটেছেন। আদালতে পেশ করে এমনটাই জানিয়েছে পুলিশ।
১৬-১৭ বছর আগে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল জাহির আব্বাসকে। ধর্ষণের অভিযোগে তিন মাস জেলে ছিলেন জাহির আব্বাস। এখন জামিনে রয়েছেন তিনি। এখনও আদালতে বিচারাধীন রয়েছে ধর্ষণের মামলা। তারপরেও বহাল তবিয়তে হাসপাতালে কার্যত দাপট দেখাতেন জাহির আব্বাস খান। এদিকে পাঁশকুড়া সপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণকাণ্ডে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে।
ওই দিন কারা হাসপাতালের ডিউটিতে ছিলেন, হাজিরার খাতা মিলিয়ে দেখে তাদের বয়ান সংগ্রহ করা হচ্ছে।
