
ক দিন আগে বলিউডের অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা।
হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন দিশা পাটানি এই অভিযোগের জেরেই এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে দুষ্কৃতি দলের তরফে। এবার এই ঘটনার পর প্রথমবার প্রকাশ্যে এসেছেন দিশা পাটানি। এদিকে এই মুহূর্তে অভিনেত্রী নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে ব্যস্ত। বরেলির বাড়িতে হামলা চলার সময় সেখানেই ছিলেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই শেয়ার করে নিয়েছেন নিউ ইয়র্কের ইভেন্টের নানা ঝলক। সেখানেই দেখা যাচ্ছে দিশাকে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে। কালো লং ড্রেসে ধরা দেন দিশা। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। বিদেশের মাটিতে হাসিমুখে ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে হাত নেড়ে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছে দিশাকে। তাঁর সেই পোস্টে মন্তব্য করেছেন তারকারা। মৌনি রায় কমেন্টে লিখেছেন, মাই বেবি, জ্যাকলিন ফার্নান্ডেজ ইমোজি পোস্ট করেছেন কমেন্টে। কেউ আবার দিশার তন্বী চেহারার প্রশংসা করেছেন। এরপরেই সকলের সামনে বরাবরের মতোই ধরা দেন অভিনেত্রী। জীবনে ঘটে যাওয়া এক দুঃসহ ঘটনাকে পরোয়া না করে নিজের ছন্দে, নিজের পেশাকেই প্রাধান্য দিয়েছেন দিশা।উল্লেখ্য, দিশার বরেলির বাড়িতে দুষ্কৃতি হামলার পর অভিনেত্রীর বাবা জগদীশ পাটানি জানিয়েছিলেন, বরাতজোরে রক্ষা পেয়েছেন।
আর একটু হলেই বিপদ হয়ে যেত। প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালিয়েছে, আর একটু হলেই তা তাঁর গায়ে লাগত। তাঁর পোষ্য় ডাকতে শুরু করলে তিনি সতর্ক হয়ে যাওয়ায় গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে বেঁচে যান। নাহলে অভিনেত্রীর বাবা জগদীশ পাটানি-র গায়েও গুলি লাগত। অল্পের জন্য বেঁচেছেন।








