
বিশ্বকর্মাপুজোয় চিনা মাঞ্জায় মৃত্যু হয়েছে প্রাক্তন সেনাকর্মীর। ব্যারাকপুরের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী গৌতম ঘোষ কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বাইকে করে যাওয়ার সময় খড়দহের করাতকলে কাছে চিনা মাঞ্জায় গলা কেটে যায়।
কলকাতা বিমানবন্দরের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন গৌতম ঘোষ। কাজে যাওয়ার পথেই চিনা মাঞ্জায় গলা কেটে রাস্তায় ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই প্রথম নয়, ঘাতক চিনা মাঞ্জায় কলকাতায় একাধিক দুর্ঘটনা ঘটেছে।
মৃত্যুও হয়েছে। কলকাতা হাইকোর্টও মাঞ্জা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। অভিযোগ তারপরেও প্রশাসন বন্ধ করতে পারে নি।








