সংশোধনাগারে সাজাপ্রাপ্তদের মুক্তি, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

0
72
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
২০১১-র পর থেকে আজীবন সাজাপ্রাপ্ত যাঁদের কারাবাসের মেয়াদ ১৪ বছর পেরিয়েছে এরকম ৮৪০ জন বন্দিকে মুক্তি দিয়েছে রাজ্য সরকার। এবার আরও ৪৫ জন ছাড়া পাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের পরিবারের প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন। তাঁর মতে সংশোধনাগারের আসল কাজ অপরাধীদের মানসিকতা পাল্টে দিয়ে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।
মমতা বন্দ্যোপাধ্যায় আশাপ্রকাশ করেছেন এই মুক্তিপ্রাপ্ত বন্দিরা তাঁদের নতুন ও মুক্ত জীবনে সুনাগরিক হয়ে উঠবেন। তাহলেই এই প্রচেষ্টা সফল হবে।