গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Jalpaiguri বাগডোগরায় রেললাইনে আইনজীবীর দেহ

    বাগডোগরায় রেললাইনে আইনজীবীর দেহ

    0
    192
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রেললাইনে আইনজীবীর দেহ উদ্ধারে শোরগোল পড়েছে বাগডোগরার রাঙাপানিতে। জনা গিয়েছে শিলিগুড়ির মিলনপল্লির বাসিন্দা বছর ৫৫-র আইনজীবী অরুণ মিশ্র আদালতে যাওয়ার কথা থাকলেও তিনি রাঙাপানির ওই এলাকায় যান।
    সেখানেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে খবর। পরে ফাঁসিদেওয়া থানার পুলিশ এবং রেলপুলিশ দেহ উদ্ধার করে। শিলিগুড়ির বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি ছিলেন। তবে এটি দুর্ঘটনা না আত্মহত্যা তা স্পষ্ট না হলেও রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান অরুণ মিশ্র আত্মহত্যা করে থাকতে পারেন।
    কোনও কারণে মানসিক অবসাদে ছিলেন কিনা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।