গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সশস্ত্র বাহিনীর ৩ শাখার সমন্বয় বাড়ল ‘যৌথ সেনাপতি সম্মেলনে’

    সশস্ত্র বাহিনীর ৩ শাখার সমন্বয় বাড়ল ‘যৌথ সেনাপতি সম্মেলনে’

    0
    58
    ছবি সৌজন্যে : এক্স
    সশস্ত্র বাহিনীর তিন শাখাকে অভিন্ন শিক্ষাব্যবস্থার অধীনে আনার সিদ্ধান্ত হয়েছে ফোর্ট উইলিয়ামে আয়োজিত যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫-এ।
    নতুন পদ্ধতি অনুযায়ী স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনার জন্য একটি অভিন্ন এডুকেশন কোর গঠন করা হবে। বুধবার ছিল সশস্ত্র বাহিনীর তিন শাখার কমান্ডারদের সম্মিলিত সম্মেলনের শেষ দিন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, অভিন্ন এডুকেশন কোর-র অধীনে তিনটি সংযুক্ত সামরিক কেন্দ্র স্থাপন করা হবে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই পদক্ষেপকে ঐতিহাসিক বলা হয়েছে।
    অভিন্ন শিক্ষাব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর তিন শাখার সমন্বয় ব্যবস্থা আরও সুসংহত করবে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকেরা।