রামপুরহাটে ছাত্রী খুনে প্রধান শিক্ষককে গণধোলাই

0
282

রামপুরহাটে ছাত্রীকে খুনের পর খণ্ড বিখণ্ড বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় এবার প্রধান শিক্ষককে মারধর করেছেন গ্রামবাসীরা। স্কুলে ঢোকার সময় প্রধান শিক্ষককে ঘিরে ধরেন গ্রামবাসীরা। পুলিশের সামনেই চলতে থাকে কিল, চড়, লাথি-ঘুষি। মারধরের জেরে প্রধান শিক্ষকের শার্ট ও ব্যাগ ছিঁড়ে যায় বলে অভিযোগ। পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি ধাওয়া করেন গ্রামবাসীরা। বাকি শিক্ষকদের স্কুলেই তালাবন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ।