
নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে এলাকায় কয়েকজন যুবকের গন্ডগোল থামাতে গেলে নবদ্বীপ শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় ভৌমিককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
পালিয়ে বাড়িতে ঢুকলে সেখান থেকে টেনে হিঁচড়ে বাইরে এনে মারধর করা হয় বলে অভিযোগ। হৈহট্টগোল শুনে পাড়ার লোকজন চলে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় সঞ্জয় ভৌমিককে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার সকালে নবদ্বীপ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ জয়, তারক, নান্টু, ঝন্টু নামে কয়েকজন এই ঘটনায় জড়িত।
এরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। খবর পেয়ে রাতেই বিজেপি নেতারা হাসপাতালে যায়। বিজেপির অভিযোগ রাজনৈতিক কারণে খুন করা হয়েছে সঞ্জয়কে। ঠিক কি কারণে খুন তদন্ত করে দেখছে নবদ্বীপ থানার পুলিশ।
