
অবশেষে পলিশের জালে হরিদেবপুর গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। বৃহস্পতিবার মধ্যরাতে দেশপ্রিয় পার্কের কাছাকাছি এলাকা থেকে গ্রেফতার করা হল তাকে। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন দেবাংশু।
দীর্ঘদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন। এর আগে ১০ সেপ্টেম্বর আরেক অভিযুক্ত চন্দন মল্লিককে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রেখেছিল পুলিশ। চন্দনকে জিজ্ঞাসাবাদের সময় জানা গিয়েছিল, হরিদেবপুরের ঘটনার পর তাঁরা বারানসী চলে যান। কিন্তু সেখানে থাকেননি তাঁরা। ফেরার পথে শান্তিনিকেতনে চলে যান দেবাংশু। তারপরই মধ্যরাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ৫ সেপ্টেম্বর, শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে প্রাক্তন প্রেমিক চন্দন মল্লিকের সঙ্গে জন্মদিনের পার্টিতে যান ওই তরুণী। অভিযোগ, সেখানে তাঁকে চন্দন ও তাঁর বন্ধু দেবাংশু বিশ্বাস ধর্ষণ করেন।
শুধু ধর্ষণই নয়, ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে তাঁকে নির্যাতন করা হয় বলেও অভিযোগ। এখনও আরেক অভিযুক্ত দেবাংশু ওরফে দীপ পলাতক।
