গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International সুপ্রিম কোর্টে ফের পিছালো উমার, শারজিল-দের জামিনের শুনানি

    সুপ্রিম কোর্টে ফের পিছালো উমার, শারজিল-দের জামিনের শুনানি

    0
    68
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ২০২০ সালে দিল্লি হিংসার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে উমর খালিদ শারজিল ইমামদের জামিনের শুনানি। শুক্রবার সুপ্রিম কোর্টে জাস্টিস কুমার এবং এনভি আনজারিয়ার বেঞ্চে জামিনের শুনানি ছিল।
    কিন্তু ফাইল দেরিতে আসার জন্য ২২ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গিয়েছে জামিনের শুনানি। দিল্লি হিংসা সংক্রান্ত বৃহত্তর ষড়যন্ত্র মামলায় জামিনের শুনানি ছিল শারজিল ইমামদের। কিন্তু আদালত জানায় রাত আড়াইটের সময় ফাইল আসার জন্য জামিনের মামলার শুনানিতে সমস্যা রয়েছে। এই মামলায় অভিযুক্তদের হয়ে মামলা লড়ছেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, সিদ্ধার্থ দাভের মতো দুদে আইনজীবীরা।
    ২সেপ্টেম্বর দিলি হাই কোর্টে তাঁদের জামিন খারিজ হয়ে যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যান শারজিল ইমামরা। এই মামলায় ২০২০ সাল থেকে অভিযুক্তরা জেলবন্দি রয়েছেন।