
নিমতলায় বেপরোয়া গাড়ির ধাক্কায় ৫ জন আহত হয়েছেন। হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে নিমতলা ঘাট স্ট্রিটে চা ও লিট্রির দোকানোর ভিতর আচমকাই ঢুকে পড়ে বেপরোয়া গাড়িটি।
সজোরে দোকানের পাঁচিলে ধাক্কা মারে। ওই সময় চায়ের দোকানের সামনে কয়েকজন দাঁড়িয়েছিলেন। চায়ের দোকানে দাড়িয়ে থাকা ৫ জন গুরুতর আহত হন। স্থানীয়দের অভিযোগ গাড়ির চালক এবং তাঁর সঙ্গে থাকা ২ আরোহী মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার পরে গাড়িচালক কৃশানু দাসকে গ্রেফতার করেছে উত্তর বন্দর থানার পুলিশ। তার বাড়ি বড়তলা থানা এলাকায়।
কৃশানু ছাড়াও আরও দুজন গাড়িতে ছিলেন। তাঁরা মদ্যপ ছিলেন কিনা, কি কারণে ওখানে গিয়েছিলেন, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
