
পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণকাণ্ডের তদন্তে এবার জাতীয় মহিলা কমিশন। রাজ্য মহিলা কমিশনের পর শনিবার জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের পাঁশকুড়া হাসপাতালে গিয়ে সুপারের সঙ্গে কথা বলেছেন।
নির্যাতিতা স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও আলাদাভাবে কথা বলেছেন অর্চনা মুজমদার। ২০০৮ সালে যে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার মাও অর্চনা মজুমদারের সঙ্গে দেখা করেছেন।
একজন ফেসিলিটি ম্যানেজার পদে বসে কিভাবে জাহির আব্বাস নির্যাতন চালাতেন, কার মদতে এসব করতেন পূব মেদিনীপুরের পলিশ সুপারের সঙ্গে বৈঠক করে সেই বিষয়গুলো জানার চেষ্টা করেছেন অর্চনা মজুমদার।
