বৃষ্টি মাথায় শারদ উৎসবের সূচনা মুখ্যমন্ত্রীর

0
88
ছবি সৌজন্যে : নিজস্ব

বৃষ্টি মাথায় শারদ উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার আগেই প্রথমে হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় এবং সব শেষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করেছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন মহালয়ার তর্পণের মধ্য দিয়ে সবরকম বর্ষণ, গর্জন, তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন। একইসঙ্গে সবাই যাতে শান্তিতে থাকেন তারও প্রার্থনা করেছেন। পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা নিয়ে সবাইকে সতর্ক করেছেন। টালা প্রত্যয়ের মণ্ডপে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন তাঁর শরীরটা বেশ খারাপ, গলাটা ফুলেছে, ব্যথাও রয়েছে। এই আবহাওয়ায় সবারই কমবেশি শরীর খারাপ হচ্ছে। এখন ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। তাই পুজোর মুখে সবাইকে সতর্ক থাকতে বলেছেন।

পুজোর দিনগুলোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যা নিয়ে সাবধান করেছেন মুখ্যমন্ত্রী। বৃষ্টিতে ভিজলে পুজোর কদিন মজা নষ্ট হতে পারে।