
কুড়মিদের আন্দোলনে রণক্ষেত্র পুরুলিয়ার কোটশিলা স্টেশন। শনিবার বিকেলে হঠাৎ করেই কুড়মিরা দলবেধে পুরুলিয়ার কোটশিলা স্টেশনে জমায়েত করে রেল অবরোধের চেষ্টা করে।
খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছে অবরোধ তোলার চেষ্টা করতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে লাইন থেকে তুলে পাথর ছুঁড়তে থাকেন আন্দোলনকারীরা। পাল্টা কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। যেকোনওরকম পরিস্থিতি এড়াতে জেলা পুলিশ, আরপিএফ, জিআরপি মোতায়েন করা হয়েছে পুরুলিয়ার কোটশিলা স্টেশনে। এসটি তালিকাভুক্ত করা সহ একাধিক দাবিতে জঙ্গলমহলে অনির্দিষ্টকালীন রেল সড়ক অবরোধের ডাক দেয় আদিবাসী কুড়মি সমাজ।
পশ্চিমবঙ্গে প্রভাব না পড়লেও জামশেদুপর, হাজারিবাগ, গালুডিতে অবরোধের জেরে রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে।
