কত সিংহ ঘুরে বেড়াচ্ছে, তোপ অধীরের, দীর্ঘ তদন্তে প্রশ্ন শমীকের

0
131
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এরকম কত সিংহ ঘুরে বেড়াচ্ছে। মন্ত্রী চন্দ্রনাথকে নিয়ে আক্রমণ করেছেন অধীর চৌধুরি। তাঁর কথায় দিদির দলে এরকম সিংহের অভাব নেই।

যারা টাকার পাহাড় বানিয়েছে। মানুষকে শোষণ করে, রাজ্যকে ঠকিয়ে, বেকার যুবকদের ঠকিয়ে এরকম সিংহের দল পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেক জেলাতেই এমরকম চন্দ্রনাথ সিংহদের বাহিনী রয়েছে। দিদি এই বাহিনী তৈরি করেছেন রাজ্যকে দখলে রাখতে। নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জেল হবে না বেল। মঙ্গলবার দুপুরে রায় দেবে আদালত। শনিবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ইডি আদালতে ২ ঘণ্টা ২০ মিনিট ধরে চলা শুনানিতে চন্দ্রনাথ সিনহাকে ৭ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে ইডি।এদিকে তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুলেছেন শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন এখনও আস্থা রয়েছে ইডি, সিবিআইয়ের ওপর।

কিন্তু আর এই ৫, ১০ শতাংশর এজেন্টদের ধরে আর কতদিন চলবে। ভোট এলেই তৃণমূলের নেতাদের বেছে বেছে এভাবে হেনস্থা করে বিজেপি নেতাবাচক বার্তা মানুষকে দেয়,পাল্টে দিয়েছেন কুনাল ঘোষ।